বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি আবু জাহির টি-টুয়েন্টি টুর্ণামেন্টে সুনামগঞ্জ জয়ী

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের ২য় কোয়ার্টার ফাইনালে জয়লাভ করেছে সুনামগঞ্জের ফ্যান্টম গ্র“প। ফলে জেলার বাইরে একমাত্র দল হিসাবে সেমিফাইনালে উন্নীত হলো ওই দলটি। গতকালের খেলায় তারা অন্তরঙ্গ সংসদকে ২১ রানে পরাজিত করে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে গতকালের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে ফ্যান্টম গ্র“প সুনামগঞ্জ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শিহাব ২৩, দিপু ২০ ও জমসেদ ১৫ রান সংগ্রহ করে। অন্তরঙ্গের তৌহিদ ৩টি ও শাকিল দু’টি উইকেট লাভ করে। জবাবে অন্তরঙ্গ সংসদ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে লাব্বু ৩১, পলাশ ১৯ ও সৌরভ ১১ রান সংগ্রহ করে। ফ্যান্টম গ্র“প সুনামগঞ্জের সাদ্দাম ৩টি ও নোহা ২টি উইকেট লাভ করে। খেলা পরিচালনা করেন মঈনুদ্দিন তালুকদার সাচ্চু ও আশফাকুর রহমান লোকমান। আজকের খেলায় অংশগ্রহণ করবে মর্ডাণ ক্লাব বনাম শাপলা সংসদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com