শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামানের পিতার ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক কালেরকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের পিতা এস এম শাফি মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……রাজিউন)। রবিবার বেলা ৩টার দিকে তিনি নিজ বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল রাত ৮টায় গ্রামের বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শোক ঃ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের পিতা এস এম শাফি মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, এমপি আব্দুল মজিদ খান, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ আব্দুল মোছাব্বির, সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, বতর্মান সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com