বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আদালত প্রাঙ্গণে বাদি-বিবাদী পক্ষের সংঘর্ষ

  • আপডেট টাইম সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে বাদি বিবাদীপক্ষের লোকজনের সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার দুপুরে আদালত প্রাঙ্গণের নিমতলায় এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মহিলাসহ বেশ কয়েকজন আহত হয়।
আহত সূত্রে জানা যায়, সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের মমতা বেগম নামের এক মহিলা বাদি হয়ে একই গ্রামের সুরত আলী, হাদিস আলী ও রহমত আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় গতকাল ধার্য তারিখ ছিল। আদালতে হাজিরা শেষে বাদি-বিবাদী পক্ষের লোকজন বেরিয়ে এলে সুরত আলীর লোকজনের সাথে মমতা বেগমের লোকজনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন সুলেমান খাতুন (৫০), হোসনা বেগম (৩৫), সুহেনা বেগম (৩০), মমতা বেগম (৪০) ও কাজল মিয়া (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com