মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

কমরেড জামাল উদ্দিনের মৃত্যুতে কমিউনিস্ট পার্টির শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজমিরীগঞ্জ উপজেলার নেতা কমরেড জামাল উদ্দিন গতকাল ১ ফেব্র“য়ারি রাত ১০টায় তার শরীফনগরস্থ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন যাবত তিনি অসুস্থতায় ভুগছিলেন। তিনি ভাই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি কমরেড শাহ মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কমরেড হীরেন্দ্র দত্ত, বর্তমান সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, বাসদ সমন্বয়ক এডঃ জুনায়েদ আহমেদ ও হুমায়ুন খান, জেলা উদীচী আহবায়ক মনিরুল ইসলাম বারেক, ছাত্র ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল হাকিম গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com