বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা শহরে যানজট বিষয়ে অসন্তোষ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শহরের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পৌর কর্তৃপক্ষের যানজট নিরসনে উদাসীনতা রয়েছে উল্লেখ করে সভায় অসন্তোষ প্রকাশ করা হয়। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্যে পৌর মেয়রকে লিখিত পত্র প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া মহাসড়কে সিএনজি চলাচলে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা রাখার বিষয়ে আলোচনা হয়।
অপরদিকে বিভিন্ন এলাকায় মেলা ও ওরসের নামে জুয়া, অসামাজিক কর্মকাণ্ডের ব্যাপারে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। গতকাল সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ওসি আব্দুল বাতেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জাপা নেতা আবুল খয়ের, মাহমুদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মাসুম আহমদ জাবেদ, নজরুল ইসলাম, ইজাজুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ উত্তম কুমার পাল হিমেল, আওয়ামীলীগ নেতা ইয়াওর মিয়া, মোস্তাক আহমদ মিলু, মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com