বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ইভটিজিং প্রতিরোধ সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

  • আপডেট টাইম বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৪৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে গতকাল বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর সার্কেলের এএসপি এসএম রাজু আহম্মেদ, ধর্মঘর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আজগর। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদনান সানি সাগর, ইসরাত জাহান মুক্তা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরাশ উদ্দিন, বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, দেবপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন। আলোচনা সভাশেষে সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মূতি’ প্রদর্শিত হয়। এসময় চলচ্চিত্র নির্মাতা সাইফ উদ্দিন জাবেদসহ অভিনেতা- অভিনেত্রী ও কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com