বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে এডভোকেট মোঃ আবু জাহির এমপি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলার পুটিজুরি বাশপাতা রেস্টুরেন্ট সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সভাপতি ও পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্টো বাংলার সাবের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) তাহের উদ্দিন আখঞ্জি। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, পুটিজুরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুদ্দিন আহমেদ তারা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন রূপাইছড়া রাবার বাগানের ব্যবস্থাপক মফিজুল হক খান, জেলা তাতীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব সাদীক উজ্জল, সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, পুটিজুরি ফাড়ির ইনচার্জ গৌরাঙ্গ কুমার বসু, শামীম আহমেদ মহসিন, সাজু নাছের চৌধুরী, রূপাইছাড়া রাবার বাগানের সিবিএ সভাপতি শেখ মোঃ আব্দ্ল্লুাহ, ডাঃ শাহ মুশাহিদ হোসেন, ইয়াকুব উল্লাহ মহালদার, আব্দুস সালাম, করুন রঞ্জন পাল, রমাপ্রদ রায়, আব্দুল মালেক মাস্টার, সফিউল আলম চৌধুরী স্বপন, প্রদীপ মাস্টার, প্রভাষক আবুল কালাম, স্বপন মাস্টার, সঞ্জয় পাল, সানু রায়, তাতীলীগ নেতা মামুনুর রশিদ খান, নোমান মিয়া, শাহ আব্দুল আহাদ, জসিম উদ্দিন আখঞ্জি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে মুক্ত রাখে। প্রতিটি মানুষের প্রয়োজন খেলাধুলায় নিয়োজিত থাকা। বক্তারা বলেন এমপি আবু জাহির হবিগঞ্জের গণমানুষের নেতা। তার নেতৃত্বে হবিগঞ্জে সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। বক্তারা এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজক কমিটিকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরো বড় ধরনের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের জন্য আহ্বান জানান। টুর্নামেন্টে ৩০টি দল অংশ গ্রহন করেছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুটিজুরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক পংকজ কান্তি গোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com