মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে তীব্র শীতে বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরন করলেন ইউএনও

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১৭
  • ৫৩৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রচন্ড শীতের রাতে উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে সত্যিকার অর্থে যারা শীতে কষ্ট পাচ্ছেন ঘরে গিয়ে ঘুম থেকে তুলে তাদেরকে নিজ হাতে সরকারি কম্বল দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। জানা যায়, গতকাল রাতে প্রচন্ড শীতের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া কয়েক শতাধীক কম্বল সাথে নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের গবির অসহায় লোকদের বাড়ি বাড়ি ঘুরে প্রকৃত গরিব মানুষদের ঘুম থেকে ডেকে তুলেন এবং তাদের সঙ্গে কথা বলেন। তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন। এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন। তীব্র শীতের মধ্যে কখনও এসব গ্রামে হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, ইউএনও অফিসের উচ্চমান সহকারী সুব্রত, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমুখ। নবীগঞ্জের শিবগঞ্জ সংলগ্ন একটি স্থানে বহর তৈরী করে কয়েক বছর ধরে বসবাস করে আসছে বেদে জনগোষ্টির লোকজন। তাদের দুঃখ দূর্দশার খবরে গত মঙ্গলবার রাতে ছুটে যান ইউএনও তাজিনা সারোয়ার। প্রতি বহরে গিয়ে সবাইকে ঘুম থেকে তুলে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি। আর এতে তারা অনেক আনন্দিত হয়। এছাড়াও রসুলগঞ্জ বাজারের পাশে ও আউশকান্দি ইউনিয়নেরর মিঠাপুর এলাকায় হরিজন ও ঋষি সম্প্রদায়ের লোকজনের মধ্যে শতাধীক কম্বল বিতরন করেন তিনি। ইউএনও‘র এ উদ্যোগে বেশ সাড়া জাগিয়েছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, উপজেলা প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামের গরিব মানুষরা তীব্র শীতের মধ্যে অনেক কষ্ট করছে। এমন খবরে তাদের বাড়ি বাড়ি গিয়ে তা নিজের চোখে দেখে তাদের হাতে কম্বল দিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com