মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ট্রাকের ধাক্কায় সাংবাদিক আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৪৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ট্রাকের ধাক্কায় সাংবাদিক মিজানুর রহমান আহত হয়েছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালের দিকে উপজেলায় মীরনগর নাম স্থানে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সাংবাদিক মিজানুর রহমান মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ী মীরনগর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে উঠার সময় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে আহত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে
প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার শুক্কর আলী (৪০)কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন পিপিএম জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com