বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সাবেক এমপি এম এ মোত্তালিবের কবর জিয়ারত করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • আপডেট টাইম শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৭৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হবিগঞ্জ-লাখাই আসনের সাবেক সংসদ সদস্য এম এ মোত্তালিবের কবর জিয়ারত করেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় তিনি শহরতলীর সুলতান মাহমুদ গ্রামের এম এ মোত্তালিবের কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, মরহুম এম এ মোত্তালিবের ছোট ভাই জলসুখা ইউপির প্রাক্তন চেয়ারম্যান এম এ কাদির শামছুসহ পরিাবরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৭১ সালের ২ মার্চ গাজীপুর জেলায় যে মুক্তি সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, সেই কমিটিতে আহবায়ক ছিলেন বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেই কমিটিতে যুগ্ম আহবায়ক ছিলেন মরহুম এম এ মোত্তালিব। তাছাড়া ৭১ এর রণাঙ্গনের সহযোদ্ধা এম এ মোত্তালিবের সাথে মন্ত্রীর দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাবেক এমপি আব্দুল মোত্তালিব ১৯৯৪ সালের ২৫ জুন মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com