বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন ॥ আজাদ সভাপতি, সলিল সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৫৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ গতকাল শনিবার সন্ধ্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক সমকাল ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি এম এ আহমদ আজাদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি সলিল বরন দাশকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ সরওয়ার শিকদার (দৈনিক যুগান্তর), সহ-সভাপতি এম মুজিবুর রহমান (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সম্পাদক মতিউর রহমান মুন্না (বাংলা টিভি (ইউকে)/দি বাংলাদেশ টুডে), অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম (দৈনিক বিজয়ের প্রতিধ্বনি), অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম (দি ইন্ডিপেন্ডেন্ট/শাখা বরাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ (দৈনিক প্রতিদিনের বাণী)। নির্বাহী সদস্যরা হলেন, (পদাধিকার বলে) সাইফুল জাহান চৌধুরী (দৈনিক ইত্তেফাক) ও (পদাধিকার বলে) রাকিল হোসেন (চ্যানেল এস ও দৈনিক সিলেটের ডাক), ফখরুল আহসান চৌধুরী (দৈনিক ইনকিলাব), এটিএম সালাম (দৈনিক আলোকিত সময়/হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), উত্তম কুমার পাল হিমেল (দৈনিক উত্তর পূর্ব/দৈনিক খোয়াই), আশাহীদ আলী আশা (দৈনিক স্বদেশ বার্তা), শাহ মনসুর আলী নোমান (দৈনিক খবর পত্র)।
গতকাল শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার ফখরুল আহসান চৌধুরী আনুষ্টানিক ভাবে বিভিন্ন পদে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এর পূর্বে নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসেব পেশ করেন সাধারণ সম্পাদক রাকিল হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে উক্ত হিসাব নিকাশ পাশ করা হয়। এ সময় প্রেসক্লাবের অন্যান্যের মধ্যে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী বিভিন্ন পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com