মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ৫টি ভারতীয় গরু উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রাম থেকে ৫ ভারতীয় চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরের দল পালিয়ে যায়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ওই গ্রামের নানু মিয়ার বাড়িতে অভিযান চালায়।
পুলিশের অভিযান টের পেয়ে চোরেরা গরু রেখে পালিয়ে যায়। পুলিশ নানু মিয়ার বাড়ির গোয়াল ঘর থেকে ৫টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করে। যার মূল্য ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com