সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক তছনু সুস্থতা কামনায় দোয়া

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৬৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত এনটিভি’র নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর সুস্থ্যতা কামনা করে দুরূদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আছরের নামাজের পর আউশকান্দি-হীরাগঞ্জ মধ্য বাজার মারফত উল্লাহ ভবনে এম বি কম্পিউটার ট্রেনিং সেন্টারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববাসীর শান্তি ও তছনুর সুস্থ্যতার জন্য দুরূদ শরীফ পড়ে নিকট বিশেষ মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ ইসলামী রির্চাজ সেন্টারের চেয়ারম্যান ও সাংবাদিক মাওঃ শায়খ আব্দুর রকীব হক্কানী। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মুফতি আবু ইউসুফ চৌধুরী, মাওঃ আবু মুসা, শাহ জালাল হার্ডওয়ারের স্বত্ত্বাধীকারী হাজী মতই মিয়া, ইসলামী সংঙ্গীত শিল্পী হাফিজ আব্দুল করিম দিলদার, মাওঃ মোহাম্মদ আলী, খলিলুর রহমান সাদী, মুরুব্বী লুধু চৌধুরী, কামাল হোসেন, উসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বদরুজ্জামান চানু, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মসজিদের মোয়াজ্জিন রহমত আলী জ্বালালী, অন-লাইন নিউজ টিভি ৭১ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, দৈনিক দেশ জমিন পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, চাঁদের হাসি হোটেল এর স্বত্ত্বাধীকারী সামছুল ইসলাম, রবিন আহমদ, ক্রিকেটার জুয়েল আহমদ, রাসেল মিয়া, শামীম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক বুলবুল আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com