বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০১৪
  • ৮৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৭টায় সদর উপজেলার সুতাংয়ের বাছিরগঞ্জ বাজার মসজিদ মার্কেট  মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এলাকার বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার দরবেশ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। এসময় তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলার দলীয় নেতৃবৃন্দসহ  উপজেলাবাসীর দোয়া, সহযোগীতা ও আর্শীবাদ নিয়ে যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তিরত করবো। ময়না মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, পৌর আওয়ামীলীগ নেতা হাজী দুদু মিয়া, হাজী তারা মিয়া সরদার, আলতাব আলী সরদার, আব্দুল আহাদ, জেলা যুবলীগ নেতা শাহ আলম, জিয়া, তোতা মিয়া,আব্দুল গফুর, আব্দুল আহাদ, মোঃ ফিরোজ আলী,  মোঃ আসাদ মিয়া, মোঃ কামাল হোসেন দুলাল, মোঃ শামীম আহমেদ, মোবারক হোসেন, নুর মোহাম্মদ, মিন্নত আলী,  আব্দুল মালেক, পুতুল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com