মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের উমেদনগর মন্দির হাটি এলাকায় বিষপানে যুবক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর মন্দির হাটি এলাকায় বিষ্ণু রায় (২০) নামের এক সুপারী ব্যবসায়ী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত নারায়ন রায়ের পুত্র। গতকাল বুধবার বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান চৌধুরীবাজার থেকে অন্যান্য দিনের মতো বাড়িতে খাবার খেতে যায়। এক পর্যায়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বিষ্ণু রায় মারা যায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সদর থানার একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com