মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি আবু জাহিরকে হত্যার হুমকি ॥ বানিয়াচঙ্গের যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৬১৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে সামাজিক যোগাযোগের মাধ্যম ম্যাসেঞ্জারে হত্যার হুমকি দেওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলায় একজনকে আটক করেছে পুলিশ। আটক আশিকুর রহমান (২৮) বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের হিয়লা মধ্য গ্রামের বাছির মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সুদীপ দাস তথ্য ও যোগাযো প্রযুক্তি আইনে এ মামলাটি দায়ের করেন।
বাদী তার মামলায় উল্লেখ করেন, এডভোকেট মোঃ আবু জাহির সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগকে গতিশীল করায় ও হবিগঞ্জ জেলায় অভুতপূর্ব উন্নয়ন সাধিত হওয়ার কারণে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় এডভোকেট আবু জাহিরকে মোবাইল ফোনের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হত্যার হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এই মামলায় গ্রেফতারকৃত আসামী মোঃ আশিকুর রহমান আখঞ্জীসহ আরও পরিকল্পনাকারী ওই ইন্দনদাতাদের মাধ্যমে আশিকুর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জার ব্যবহার করে এডভোকেট মোঃ আবু জাহিরকে হত্যার হুমকি প্রদর্শন করে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের নামগন্ধ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দেয় সে। গ্রেফতারকৃত আসামী তার ব্যবহৃত আইডি থেকে ম্যাসেঞ্জারের মাধ্যমে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে দেওয়া ম্যাসেজে উল্লেখ করে ২০১৬ সাল ভাল গেলেও আগামী বছরে হবিগঞ্জের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়ার যে পরিণতি হয়েছিল একই পরিণতি আবু জাহির এমপি’রও হবে। আসামীর ফেসবুক আইডিতে উল্লেখ রয়েছে, ‘ওয়ার্ক এট জামাত শিবির’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com