বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শাহজালাল একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলে অভিভাবক সমাবেশ

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কৈলাশগঞ্জ বাজারস্থ হযরত শাহজালাল (রহঃ) একাডেমি এন্ড হাইস্কুলের উদ্যোগে গত ২৬ ডিসেম্বর সোমবার চূড়ান্ত ফলাফল ঘোষণা ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আনছারুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবু তাহের মৌজুদীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন ৬নং কুর্শি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কাওছার আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ছাদ উদ্দিন, মাওলানা আবু তাহের, হাজী মিরাশ উদ্দিন, হাজী সফিক মিয়া লেচু, ক্বারী ময়না মিয়া ও স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুশতাক আহমদ। পরিশেষে পুরষ্কার বিতরণের পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com