বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ফেনসিডিলসহ সিএনজি চালক গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৭৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র এংরাজ মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে বাল্লা সীমান্ত ফাঁড়ির বিজিবি জোয়ানরা। জানা যায়, সোমবার বিকাল ২টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের সাদ্দাম বাজার নামক স্থান থেকে বিজিবি সদস্যরা সিএনজি চালক এংরাজ মিয়ার গাড়ি থেকে ২ বোতল ফেনসিডিল সিএনজিসহ আটক করে বাল্লা বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে বিজিবি সদস্যরা এংরাজ মিয়াকে ২ বোতল ফেনসিডিলসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।
এদিকে একটি সূত্র জানায়, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মানিক মিয়ার পুত্র শরীফ মিয়া (১৮) কে একই সাথে গ্রেফতার করে বিজিবি। কিন্তু শরীফ মিয়াকে বাল্লা ক্যাম্পের বিজিবি সদস্যরা গ্রেফতার করার পর স্থানীয় কিছু প্রভাবশালী নেতাদের দাপটে তাকে ছেড়ে দেয় বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় সিএনজি চালক এংরাজ মিয়া জানান, শরীফ মিয়া তাকে ফোন দিয়ে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ যাত্রী নেওয়ার কথা বলে ওই এলাকার দরগারবিল থেকে দুইজন যাত্রী তুলে রওয়ানা দেয়। এরপরই বিজিবি সদস্যরা সিএনজি গাড়িটি আটক করলে বাল্লা বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
উল্লেখ্য, সিএনজি গাড়ির মালিক শরীফ মিয়ার পিতা মানিক মিয়া। শরীফকে ছেড়ে দেওয়াতে এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com