বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ছায়েদ হত্যা মামলায় সার্কেল এসপির ঘটনাস্থল পরিদর্শন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চা ব্যবসায়ী ছায়েদ হত্যা মামলায় সার্কেল এসপি রাসেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল সোমবার দুপুরে মিরাশী ইউনিয়নের জালিয়াবস্তি ছায়েদ আলী হত্যার ঘটনাস্থলটি হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার রাসেল আহমেদ পরিদর্শন করেন। গত ৬ নভেম্বর রবিবার জালিয়াবস্তি এলাকার ডাঃ আইয়ুব আলীর পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামান সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছায়েদ আলীর লাশ পুকুর থেকে উদ্ধার করে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামান।
উল্লেখ্য, বাদীনি জবেদা খাতুন চুনারুঘাট থানায় ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছে। ছায়েদ আলী হত্যা মামলায় গত ২০ নভেম্বর আক্তার নামে এক সন্দেহভাজন যুবককে পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত আলফি মিয়ার পুত্র চা ব্যবসায়ী ছায়েদ মিয়া। হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে পুলিশ জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com