বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আলোর পরশের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে সামাজিক সেবামূলক ছাত্র সংগঠন আলোর পরশ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। সংগঠনের আহ্বায়ক নুরুন্নাহার এর সভাপতিত্বে ও সাকিবুর রহমান এবং রিপা তালুকদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব হাফেজ বায়েজিদ আহমদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ইলিয়াস বক্ত চৌধুরী জালাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল জলিল রনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সাংবাদিক ফোরমের সভাপতি রাসেল চৌধুরী, সামিউল আলম রুমেল, কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান কিবরিয়া, সহ-সভাপতি এইচ এম মামুন রহমান, তরফদার জাকারিয়া রুবেল, ডাক্তার দিলীপ কুমার, মোঃ আব্দুল মালেক, বিলকিস আক্তার, ফয়সল আহম্মেদ তোসার, মোঃ আব্দুল ওয়াহিদ, হাফেজ বাইজিদ আহমেদ, মোঃ মহিউদ্দিন, জুবায়েল আহমেদ মুন্না, রাসেল, বাবলী, ইমা, জাহানারা, গোলাম দস্তগীরসহ সংগঠনের শতাধিক কর্মী। অনুষ্ঠানে ১৫০ জন অসহায় গরীব লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com