মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলের রনজিত অজ্ঞান পার্টি কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন

  • আপডেট টাইম সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে রনজিত দাস (৫০) নামের এক বৃদ্ধ সর্বস্ব খুইয়েছেন। তিনি বাহুবল উপজেলার মৃত অসীম দাসের পুত্র। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি রনজিত দাসের আত্মীয় স্বজনরা জানান, শনিবার সকালে তিনি চিকিৎসার জন্য ঢাকায় যান। রাতে ট্রেনযোগে ফেরার পথে তিনি অজ্ঞান পার্টির কবলে পড়েন। তাদের ধারণা, ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌছলে ট্রেনের লোকজন তাকে এখানে নামিয়ে রেখে যায়। খবর পেয়ে গতকাল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com