বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিজয় দিবসে সকলকে নতুন উদ্দীপনায় জেগে উঠতে হবে-আলেয়া জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জে মহিলা ও বালিকাদের খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে আয়োজিত খেলাধুলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির পতœী আলেয়া জাহির। বিশেষ অতিথি ছিলেন, এনডিসি হাসান মারুফ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসাদ বেগম, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা বেগম, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সৌকত আরা চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, হবিগঞ্জের এডিএম এমরান হোসেন পতœী ফারহান আহমেদ চৌধুরী, তাহেরা চৌধুরী, আমেনা বেগম প্রমুখ।
পরে প্রধান অতিথি আলেয়া জাহির প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে লাখো শহীদের প্রাণ ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা এই বিজয় অর্জন করেছি। তাই মহান এই দিনে সকলকে নতুন ভাবনায়, নতুন উদ্দপীনায়, নতুন প্রত্যাশায় জেগে উঠতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com