বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শচীন্দ্র কলেজে বিজয় দিবস উদ্যাপন

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, একজন বীর মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা বর্ণনা, সংগীত, নৃত্য ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক প্রসূন আচার্য্য পল্লব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার। সম্মানিত অতিথি হিসেবে মুক্তিযুদ্ধকালীন নিজ অভিজ্ঞতার বর্ণনা দেন উমেদনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এম.এ তাহের মিয়া। তাঁকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির প্রাক্তণ সদস্য রাখাল দাস, স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক গৌতম সরকার, শিক্ষক-শিক্ষিকামন্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেন দর্শনের প্রভাষক জাহির আলম, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক রনজু পাল, ইংরেজীর প্রভাষক লতিফ হোসেন, সংস্কৃতের প্রভাষক মানিক ভট্টাচার্য্য। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে রফিকুল ইসলাম, শহীদুল হক সৈকত, মোস্তাক আহমেদ রাজীব প্রমূখ। রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করে যথাক্রমে খাদিজা আক্তার, সাগর সূত্রধর ও অনিক রায়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য বিশেষ পুরষ্কার দেওয়া হয় প্রাক্তন ছাত্র দীপঙ্কর দাশ ও ছাত্রী নুপুর আচার্য্যকে। আলোচনা সভার পর ছাত্র-ছাত্রী ও শিক্ষিকামন্ডলীর পরিবেশনায় দেশাত্ববোধক গান এবং বাংলার প্রভাষক জান্নাতুল ইসলাম শামীমের নির্দেশনায় নাটক ‘ঈশ্বরের আদালত’ প্রদর্শিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com