বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিজয় দিবসে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় তোলপার

  • আপডেট টাইম রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৮ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ জেলার ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ২০১৮ সালে শত বছরে পা রাখবে। এ বিদ্যালয়টিতে একদিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। অন্যদিকে বখাটেরা এ স্কুলে প্রবেশ করে সনাতন পরিবারের ৮ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে দরজা বন্ধ করে শ্লীলতাহানী করে। এ সময় এ ছাত্রী বখাটের হাত থেকে রেহাই পেতে সুর চিৎকার শুরু করে। পরে স্কুলের শিক্ষক ও স্থানীয় লোকেরা এসে ছাত্রীকে উদ্ধার করেন। এ সময় বখাটেরা নির্বিঘেœ চলে যায়। তাৎক্ষণিক বিষয়টি ধাপাচাপা দেয়ার চেষ্টা চলে। কিন্তু এ সংবাদটি দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় তোলপার শুরু হয়।
শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বহিরাগত বখাটেরা প্রবেশ করে ৮ম শ্রেণির এক ছাত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনায় করেছি। এ ব্যাপারে প্রমাণ সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিকেলে যোগাযোগ করা হলে তিনি জানান, বহিরাগতের পরিচয় মেলেনি। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক এএসআই আব্দুল খালেকসহ একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। সে সময়ে বখাটেদেরকে পাওয়া যায়নি। এছাড়া আমাদের পক্ষ থেকে বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। এনিয়ে কাউকে ছাড় দেয়া হবে না।
এদিকে ছাত্রী শ্লীলতাহানীর ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বখাটের ছবিসহ লেখা দিয়ে চলছে প্রতিবাদের ঝড়। একটি সূত্র জানায়, এ বিষয়টি ধাপাচাপা দিতে কুচক্রী মহল দৌড়ঝাঁপ শুরু করেছে। এতে স্থানীয়দের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com