বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রেলে কাটা পড়ে ২ জনের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি স্থানে নারী-পুরুষসহ ২ জনের মৃত্যু হয়েছে। আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার ইটাখোলার অদুরে পরমানন্দপুর নামক স্থানে ট্রেনে কাটা অজ্ঞাতনামা (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বৃহষ্পতিবার সকালে ওই স্থানে ওই নারীর মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দিলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। একই দিন সকালে নোয়াপাড়া রেল ষ্টেশনে আউটার সিগন্যালে জুয়েল (২৭) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। নিহত জুয়েল উপজেলার ইটাখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, রাতে ও সকালে ট্রেনে কাটা পড়ে এ দুটি নিহতের ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এরর সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com