বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে-হবিগঞ্জ সড়কে বাস খাদে ॥ আহত ২৫

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ৫৪৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে নারী-পুরষ ও শিশুসহ অন্তত: ২৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের কালিয়াভাঙ্গা ইউনিয়নের চানপুর ব্রীজের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে নবীগঞ্জের উদ্দ্যেশে ছেড়ে যাওয়া যাত্রবাহী বাসটি (সিলেট-ব-৪৫৯৪) শিবগঞ্জ বাজারের উত্তরে বাসিবাড়ি নামক স্থানে পৌছুলে বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় চালক বাসটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। এর প্রায় ২০০গজ উত্তর দিকে দুরত্ব চানপুর ব্রীজ পেরিয়ে সড়কের পূর্ব দিকে নিচে পড়ে উল্টে যায়। এতে নারী-পুরুষ ও শিশুসহ ২৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত শুকুর মিয়া (৫৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাহেরা বেগম (৪০) নামের এক মহিলাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতদের মধ্যে ট্রাফিক পুলিশ দৌলত খান (৩৪), মীর শিশু মিয়া (৭০), মায়া রায় (৩৫), ফয়জুন নেছা (৭৫), রহমত আলী (২৫), পুতুল বিবি (৩৫), কাশেম মিয়া (১৮), রুজি পাল (৫), ও আবজল মিয়া (২৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com