মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত মায়ানমারে মুসলমানদের উপর বর্বরতা বন্ধে জাতিসংঘকে কঠোর ভূমিকা নেয়ার আহবান

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবেশী দেশ মায়ানমারে চরমভাবে লংঘিত হচ্ছে মানবতা। মুসলমানদের উপর বর্বর আচরণ ও তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে বিশ্বে জঘন্য ইতিহাস সৃষ্টি করছে পাষন্ড নরপিশাচ ঘাতকরা। মুসলিম গণহত্যা বন্ধ ও নারীদের ধর্ষণের পর হত্যার ঘটনা বন্ধে জাতিসংঘকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে। গতকাল বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন-বিশ্বের কোথাও যেন মানবাধিকার লংঘিত না হয়, কোন দেশেই যেন কোন ধর্মের লোক নিষ্ঠুরতার শিকার না হন সেদিকে জাতিসংঘের নজর থাকা উচিত।
বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক মানবতাবাদী হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানবতাবাদী সাংবাদিক এস এম খোকনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মানবতাবাদী আলহাজ্ব সিরাজুল ইসলাম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মানবতাবাদী রাসেল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রতœা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবতাবাদী এম এ তাহের, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানবতাবাদী আকবর হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মানবতাবাদী অ্যাডভোকেট শায়লা খান, সাংগঠনিক সম্পাদক মানবতাবাদী শরিফ চৌধুরী, যমুনা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি মানবতাবাদী প্রদীপ দাশ সাগর, বাংলাদেশ মানবাধিকার কমিশন বানিয়াচঙ্গ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানবতাবাদী টুকন কুমার দেব প্রমুখ।
প্রসঙ্গত, জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com