বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মাদক সম্র্রাট আকবর গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরের কুখ্যাত মাদক সম্রাট আকবরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কে এম আজমিরুজ্জামান পৌর শহরের পশ্চিম মাধবপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এবং তার ঘর তল্লাশী করে ২০৫ পিছ ইয়াবা উদ্ধার করেন। এ সময় আকবরের লোকজন পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গ্রেফতারকৃত আকবর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুরের মৃত দিল্লর আলীর ছেলে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আকবর একটি বাহিনী তৈরী করে মাদক বিক্রি করে আসছে। ইতি পূর্বে থানা পুলিশ, বিজিবি, র‌্যাব ও গোয়েন্দা পুলিশ বহুবার তাকে মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। কিন্তু অল্প কিছু দিন পরই জেল থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসা শুরু করেন। পুলিশ জানায় তার বিরুদ্ধে ২০টির অধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com