মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে চা শ্রমিকদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বৈকুণ্ঠপুর চা বাগানে হত দরিদ্র চা শ্রমিক পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যে সংকটে থাকা ৪শ চা শ্রমিক পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে বৈকুণ্ঠপুর চা বাগানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান শ্রমিকদের মধ্যে এ চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, ইউপি সদস্য বাবুল চৌহান প্রমুখ। উল্লেখ্য গত কয়েক মাস আগে বৈকুণ্ঠপুর চা বাগানের মালিক অর্থ সংকটের অজুহাত দেখিয়ে চা বাগানে শ্রমিকদের মজুরী রেশন বন্ধ করে দেয়। এতে করে চা শ্রমিকদের মধ্যে খাদ্য, চিকিৎসা সংকট চরম আকার ধারণ করে। পরে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চা শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com