রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
বানিয়াচং উপজেলার সাগরদিঘী পূর্বপাড় এলাকার বাসিন্দা সৈয়দ সিরাজুল হকের পুত্র বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হক (৭০) দীর্ঘদিন ধরে নানা সৈয়দ আব্দুল হাদীর বাড়ি দেবপাড়া ইউনিয়নের জলালসাফ গ্রামে বসবাস করে আসছিলেন। শনিবার দুপুর ২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন জাতীর এই শ্রেষ্ঠ সন্তান। সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ এর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মশহুদুল হককে গার্ড অব অনার প্রধান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এডঃ জাবিদ আলী, সাবেক চেয়ারম্যান আ খ ম ফখরুল ইসলাম, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহমান, প্যানেল চেয়ারম্যান (১) বশির আহমদ, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রকিব, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম প্রমুখ। রাষ্ট্রীয় মর্যাদা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেবপাড়া ইউনিয়নের সানু শাহ (রহঃ) মাজারের পাশে থাকে দাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com