বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাজীগঞ্জ বাজারে ব্র্যাকের উদ্যোগে দরিদ্র পরীক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৫১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার ব্র্যাক শাখা অফিসের অধিনে বি,ই,পি শিক্ষা কর্মসূচির উদ্যোগে, গতকাল কাজীগঞ্জ বাজার ব্র্যাক অফিসে ১০ জন এস,এস,সি হতদরিদ্র ও মেধাবী পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ গ্রহন করার সহায়তায় ফরম ফিলাপের জন্য দুই হাজার পাচঁশত টাকা প্রতি শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের উপস্থিতির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে ব্র্যাক কর্মর্কতা মোঃ নজরুল ইসলাম ও সম্পা রানী দাশের যৌথ সঞ্চালনে সভাপতিত্ব করেন সিনিয়র শাখা ব্যবস্থাপক শেখ মোঃ বাবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাজনা বেগম। বিশেষ অতিথি ছিলেন স্টার ফিউচার ক্যাডেট স্কুলের অধ্যক্ষ, শিক্ষানবিশ আইনজীবি ও সাংবাদিক ফরিদ আহমদ শিকদার, কাজীগঞ্জ বাজার ব্র্যাক প্রগতি কর্মকর্তা মাসুদ রানা, ব্র্যাক কর্মকর্তা দীলিপ চৌধুরী, ব্র্যাক হিসাব কর্মকর্তা সিজিল হোসেন, ব্র্যাক কর্মকর্তা ইতি রানী দাশ সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিক্ষিকাগণ এবং এস,এস,সি শিক্ষার্থী সহ সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্ল্যেখ্য, ২০১২ সাল থেকে ব্র্যাক হতদরীদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে অর্থ অনুদান দিয়ে আসছে। ২০১৬ সালে সারা দেশে ৯২৮ জন শিক্ষার্থী প্রত্যেককে দুই হাজার ৫শ টাকা করে মোট ২৩ লাখ ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com