বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের গহরপুরে বিদ্যুতের উদ্ধোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামে পল্লী বিদ্যুতের উদ্ধোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এর আনুষ্টানিক উদ্ধোধন করেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। মুক্তিযোদ্ধা তাজ উদ্দিনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ডিজিএম আব্দুল বারিক, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক এডঃ ফারুক আহমেদ। জে কে সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বক্তব্য রাখেন, দিপ্তন্দু দাশ গুপ্ত বিধু, মহাদেব, রিপন মিয়া, আব্দুল করিম, সোহাগ আহমদ। উল্লেখ্য, ২৭ লাখ টাকা ব্যয়ে গহরপুর গ্রামে ২১৬ জন গ্রাহকের বাড়ী বিদ্যুতের আলোতে আলোকিত হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com