মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুলতান মাহমুদপুরে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুরে রাস্তার দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের দুলাল মিয়ার সাথে ফুল মিয়ার একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রী আখি আক্তার (১৮), সাহেনা আক্তার (৩০), দুলাল মিয়া (৩৫), হেলাল মিয়া (৩০), জুয়েল মিয়া (২৫) ও আশিক মিয়া (২০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com