মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে অপহরণ মামলার গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ৫০৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার বড়াইল গ্রামের আউয়াল মিয়ার পুত্র সুমন (২০) নামে এক যুবককে অপহরণ মামলায় গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার বিকেলে চুনারুঘাট থানার এস.আই মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বড়াইল গ্রামে আউয়াল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে সুমনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানায়, গত ০৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে নিশাত জাহান ঐশীকে অপহরণের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিশাত জাহান ঐশীর মাতা সিফা বেগম চুনারুঘাট থানায় বাদী হয়ে গত ২৫/০৯/১৬ইং একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২১। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com