বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মসজিদের কুরআন শরীফ আগুন দেয়ার প্রতিবাদে মুসলিম জনতা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬
  • ৬২২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের মসজিদের ভিতরে পবিত্র কুরআন শরীফ আগুন দিয়ে পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুনারুঘাটের স্থানীয় মুসলিম জনতা ঐক্য পরিষদ। সোমবার দুপুরের দিকে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চুনারুঘাট মধ্য বাজারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মাওঃ মোঃ জহুর আলীর সভাপতিত্বে ও মাওঃ আজিজুর রহমান আজিজের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মাওঃ আনাস মাহমুদ, মাওঃ হোসাইন আহমদ, মুহিবুর রহমান, আলহাজ্ব হোসাইন আলী রাজন প্রমুখ। হবিগঞ্জের মসজিদে আগুন দিয়ে কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে হাজার হাজার মুসলিমদের ঢল নামে। প্রতিবাদ সভায় এ অগ্নিকান্ডের ঘটনার বিরুদ্ধে মুসলিম বিশ্ববাসীকে রুখে দাড়ানোর আহ্বান জানানো হয় ও দুস্কৃতিকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য গ্রেফতারের জোর দাবী জানানো হয়। চুনার”ঘাট থানার ওসি তদন্ত ইকবাল আহমেদ, এসআই মাসুদুজ্জামান, এএসআই দেলোয়ার সহ একদল পুলিশ কড়া নিরাপত্তা পালন করে। মাওঃ শাহ আব্দুল কাদির পীরেরগাও এর মোনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com