বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মায়ানমারে মুসলিম নিধন ও গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মায়ানমারে মুসলিম নিধন ও গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল, দোয়া ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলহাজ্ব মাওলানা আব্দুল বাছিত আজাদ এর সভাপতিত্বে এবং মাওলানা মশিউর রহমান ও মাওলানা বশীর আহমদের যৌথ পরিচালনায় বানিয়াচং এর সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওঃ আবদাল হোসেন খাঁন, আলহাজ্ব ফরীদ উল্লাহ, শায়খ মাওঃ মুখলিছুর রহমান, উপাধ্যক্ষ মাওঃ আতাউর রহমান, মাওঃ মুজিবুর রহমান যশকেশরী, মাওঃ ডা. বশীর আহমদ, মাওঃ ফারুক আহমদ আনছারী, মাওঃ. মুজিবুর রহমান প্রমুখ।
বক্তাগণ মিয়ানমারে রোহিঙ্গাঁ মুসলিমদের গণ-হত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ সীমান্ত রোহিঙ্গাঁ মুসলিমদের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমবেত হয়ে মজলুম মুসলমানদের জন্য মোনাজাত করেন আল্লামা আব্দুল বাছিত আজাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com