বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের আরমান উল্ল্যা ইসলামী একাডেমীকে ইসলামী ব্যাংকের ভ্যান প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে নবীগঞ্জ ইসলামী ব্যাংক এর কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নবীগঞ্জ ইসলামিক শিক্ষা সোসাইটি কর্তৃক পরিচালিত আরমান উল্ল্যা ইসলামী একাডেমীকে একটি ছাত্রবাহী ভ্যান প্রদান করা হয়েছে। ইসলামিক শিক্ষা সোসাইটির চেয়ারম্যান মাওলানা আশরাফ আলীর কাছে শাখার বিদায়ী ব্যবস্থাপক এনামুর রহমান ভ্যানটি প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার নবাগত ব্যবস্থাপক বুরহান উদ্দিন, শিক্ষা সোসাইটির সেক্রেটারী সাইদুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ নুরুল হক ও আরমান উল্লাহ ইসলামী একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল আলী শাহীন। সোসাইটির চেয়ারম্যান ভ্যানটি গ্রহণ কালে ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার সম্মানিত বিদায়ী ব্যবস্থাপক মোঃ এনামুর রহমান ও নবাগত ব্যবস্থাপক বুরহান উদ্দিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও শাখার উন্নতি ও অগ্রগতি কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com