বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৩ জুয়ারীকে ভ্রাম্যমান আদালতে অর্থদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৩ জুয়ারীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হলেন-গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত ইয়াকুব উল্লার পুত্র সাবু মিয়া (৫০), মুড়াউরা গ্রামের মৃত মসদ্দর আলীর পুত্র মতিউর রহমান ও আবুল সুবান মিয়ার পুত্র আবুল মিয়া (৫৫)। গতকাল মঙ্গলবার ভোর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ফুলতলী বাজারের একটি দোকান ঘরে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করে।
পরে গতকাল দুপুরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র কুমার নাথ সংশ্লিষ্ট আইনের ধারায় তাদের প্রত্যেককে ১শ টাকা করে তিনজনকে মোট ৩শ টাকা জরিমানা করেন।
গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহমান জানান, গত ২১ নভেম্বর থেকে আমাদের বিশেষ অভিযান চলছে, মাদক, জুয়া এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার লক্ষেই আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com