রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে জাল টাকাসহ দু’ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার জাল টাকাসহ দু’ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে মাধবপুর থানার এসআই মুমিনুল ইসলাম ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার পৌনে ২টার দিকে উল্লেখিত এলাকায় উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত নছব আলীর ছেলে শাহ আলম (৩২) ও বহরা ইউনিয়নের গাংগাইল (শাহপুর) গ্রামের মোঃ শাহাব উদ্দিনের ছেলে সালমান শাহ (২৫) জাল টাকা বেচা-কেনা করার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের পকেট থেকে ১ হাজার টাকার ১৪টি জাল নোট উদ্ধার করেন।
থানার ওসি (তদন্ত) সাজিদুল ইসলাম পলাশ জানান, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com