মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ডাকাতি মামলার আসামী জিতু মিয়া গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ৭৩৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বানিয়াচং থানার ডাকাতি মামলার পলাতক আসামী জিতু মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে চুনারুঘাট থানার এসআই বিপ্লব চন্দ্র কুমারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের বাদশা মিয়ার পুত্র জিতু মিয়া (৩৫) কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জিতু মিয়া ২০১০ সালের বানিয়াচং থানার ডাকাতি মামলা জি.আর ১৮/১০ এর পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com