বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রামপাল চুক্তি ছিড়ে ফেল সুন্দরবন রক্ষার দাবীতে হবিগঞ্জে পদযাত্রা

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এবং আগামী ২৬ নভেম্বর ঢাকায় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ জেলার উদ্যোগে গতকাল বিকাল ৩টায় খোয়াই ব্রীজ থেকে পোদ্দারবাড়ী পর্যন্ত এক পদযাত্রা কর্মসূচী পালিত হয়। পদযাত্রা চলাকালে বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি হবিগঞ্জ এর সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতা এডভোকেট রনধীর দাশ, এডভোকেট কামরুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাসদ (সাম্যবাদী) নেতা শফিকুল ইসলাম, পরিবেশ আন্দোলন নেতা তোফাজ্জুল সোহেল প্রমুখ। কর্মসূচীতে অংশগ্রহণ করেন জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, প্রগতিশীল সাংবাদিক মুজিবুর রহমান, কবি সিদ্দিকী হারুণ, শ্রমিক নেতা আঃ ছালাম, পরাগ সারোয়ার, আযহারুল ইসলাম মুরাদ, ডাঃ সুনীল রায় প্রমূখ। সভায় বক্তাগণ দেশের স্বার্থ রক্ষা এবং মানুষকে বাঁচানোর জন্য সর্বোপরি পরিবেশকে রক্ষায় রামপাল চুক্তি বাতিল করার আহবান জানান। অন্যথায় ২৬ নভেম্বর ঢাকায় মহা সমাবেশ সফল করার মাধ্যমে জনগণকে সাথে নিয়ে এই প্রকল্প প্রতিরোধ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com