বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আনন্দ নিকেতন’র শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ॥ শিক্ষক মোহনকে সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন (একটি শিশু-কিশোর শিল্প) পরিবার কর্তৃক গতকাল বৃহস্পতিবার বিকালে নিকেতনের শিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণী ২০১৫ইং এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত নিকেতন’র নৃত্য বিভাগের শিক্ষার্থী শাহারিয়ার তামজিদ মোহন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দ নিকেতনে, আনন্দ প্রতিক্ষনে…এই প্রতিবাদ্য’কে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রণব দেব। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিতেন্দ্র কুমার নাথ, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দীক, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শাহীনুর আক্তার চৌধুরী পান্না, আলী আমজদ মিলন, সুব্রত দাশ, গীতেন্দ্র কুমার দাশ, লিটন দেবনাথ, পিন্টু রায়, আছিয়া খাতুন, জলি ঘোষ, নজরুল ইসলাম, তনোজ রায়, কাঞ্চন বনিক, নীলকন্ঠ দাশ সামন্ত নন্টি, ইকবাল আহমদ বেলাল, দীপন ধর, দীপংকর ভট্টাচার্য্য দেবুল, জীপেশ ঘোপ, পরিচালক ঝুমুর ভৌমিক, মহিতোষ দাশ ও সাজু মিয়া প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উজ্জ্বল দাশ। এ সময় জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য শিক্ষার্থী মোহন এবং তার গর্ভীত মা আশিকুল বেগম অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ জাতীয় পুরস্কার প্রাপ্ত নিকেতন’র নৃত্য বিভাগের সংবর্ধিত শিক্ষার্থী শাহরিয়ার তামজিদ মোহন’র হাতে সম্মাননা ক্রেষ্ট এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি সহকারী কমিশনার জিতেন্দ্র কুমার নাথ, চেয়ারম্যান আবু সিদ্দীক, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল এবং দীপন ধর আনন্দ নিকেতন’র আজীবন সদস্য হওয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com