বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী হান্নান গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হান্নান (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘ ১৩ বছর ৫ মাস ধরে পলাতক ছিল। ধৃত হান্নান উপজেলার দূর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুল হান্নানের বিরুদ্ধে সিআর-৩০৩/৯৯ নং মামলায় বিগত ২০০৩ সনের ৭ জুলাই বিজ্ঞ আদালত ২ বছরের সশ্রম ও ৫ শত টাকা জরিমানার দন্ডাদেশ প্রদান করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এর আদেশ দেন। উক্ত রায়ের পর থেকে হান্নান পলাতক ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বুধবার গভীর রাতে (মঙ্গলবার দিবাগত রাত ২টায়) নবীগঞ্জ থানার এএসআই গোলাম রসুলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী হান্নানকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com