সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

সিলেটের মেয়র আরিফুলের জামিন বহাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ দেন। এর ফলে মেয়র আরিফুল হকের জামিন বহাল আছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আদালতে আরিফুল হকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী আব্দুল হালিম কাফী। এর আগে রোববার (১৩ নভেম্বর) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ আরিফুল হককে জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ সেই আবেদনের শুনানি নিয়ে আরিফুল হকের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। বর্তমানে মামলাটি সিলেটের দ্রুতবিচার আদালতে বিচারাধীন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com