সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

আজ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘নবান্ন উৎসব’

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ উপলক্ষে আজ ১ অগ্রহায়ণ বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এতে সভাপতিত্ব করবেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। অনুষ্ঠানমালায় রয়েছে বিকাল ৩টায় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৪টায় আলোচনা সভা ও সন্ধ্যায় বাউল গানের আসর। চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্লে-গ্র“প থেকে ৩য় শ্রেণি, ৪র্থ থেকে ৭ম শ্রেণি ও ৮ম থেকে ১০ম শ্রেণি এ তিনটি গ্র“পে অনুষ্ঠিত হবে। বাউল গানের আসরে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট বাউল শিল্পী আবদুর রহমান ও স্থানীয় শিল্পীবৃন্দ। উক্ত নবান্ন উৎসবে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com