রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

নবীগঞ্জের দেবপাড়া ইউপিতে প্যানেল চেয়ারম্যান নির্বাচন

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৫১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে একটানা ভোটগ্রহণ চলে। নির্বাচনী ফলাফলে ১নং প্যানেল চেয়ারম্যান বশির আহমদে, ২নং মামদ আলী ও ৩ নাম্বারে মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার রানী নির্বাচিত হয়েছেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবিদ আলী। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এম.এ আহমদ আজাদ, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তাকিম আলী ও মাষ্টার আব্দুর রকিব।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গোল আহমদ কাজল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক মেম্বার আব্দুল হাই, আব্দুর রকিব, সাংবাদিক রুমেল হাসান ও ছাত্রলীগ নেতা আলমগীর খানসহ আরো অনেক।
নির্বাচিত প্যানেল চেয়ারম্যানগন নির্বাচন কমিশন ও ইউপি সদস্যগন সহ সকল শুভাকাংখীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com