বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পইলে মায়ের মামলায় ছেলের জেল-জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মায়ের দায়ের করা মামলায় ছেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সাথে এক হাজার জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেয়া হয়েছে। দণ্ডিত ছেলে পৈল (পূর্বপাড়া) গ্রামের মৃত জৈন উল্লার ছেলে আব্দুল আহাদ। গত ৯ নভেম্বর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতের বিচারক এ রায় প্রদান করেন। মামলার বাদী ছিলেন আলাবানু। মামলার বিবরণে প্রকাশ, বাদী আলাবানু তার ছোট ছেলে আব্দুস সহিদকে নিয়ে একত্রে বসবাস করেন। বড় ছেলে আব্দুল আহাদ ১০/১৫ বছর ধরে পৃথকভাবে বসবাস করছে। সে জুয়া খেলে এবং মাতালের মত চলাফেরা করে। প্রায়ই টাকার জন্য মা আলাবানুকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। বিগত ২০১৪ সালের ২৫ নভেম্বর আলাবানুর ছোট ছেলে আব্দুস সহিদ ৭৫ হাজার টাকায় একটি জমি বন্ধক দিয়ে মায়ের কাছে টাকাগুলো জমা রাখে। এ টাকার খবর পেয়ে আব্দুল আহাদ তার মা আলাবানুর ঘরে গিয়ে টাকা দেয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে। কিন্তু আলাবানু টাকা দিতে অস্বীকার করলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে জোরপূর্বক টাকাগুলো নিয়ে যায়। এ ব্যাপারে আলাবানু বাদী হয়ে ২০১৪ সালের ২ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক দণ্ডবিধি ৩৮০ ধারায় আব্দুল আহাদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১হাজার জরিমানা অনাদায়ে আরো ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com