মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৪৬৪ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা সদরের মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তারা হলেন, সহকারী শিক্ষক আব্দুল্লা মিয়া, নিয়তী রাণী দেবী, আব্দুল কাদির ও হাবিবুর রহমান খাঁন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম। এস এম সির সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা উর্মী ভট্টাচার্য্যরে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি এস এম খোকন, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আবুবক্কর সিদ্দিক, মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ মিয়া, বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফারুক মিয়া, শিক্ষিকা সীমা চৌধুরী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাজমা খানম, ম্যানেজিং কমিটির হাইস্কুল প্রতিনিধি পারভিন আক্তার খাঁনম, সদস্য মহিবুর রহমান মবু, আব্দুল হেলিম, জোসনা খানম, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ফজল, সহকারী শিক্ষক কামরুজ্জামান খান, দ্বীপু চন্দ্র গোপ, ঝরনা খানম, শামিমা খানম, আফরোজা বেগম, মওলুদা বেগম, মুন্না খানমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পরে সংবর্ধিত শিক্ষক শিক্ষিকাকাদের মধ্যে অতিথি বৃন্দ মানপত্র ও পুরস্কার সামগ্রী তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com