বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রশাসনের প্রতি লস্করপুর ইউনিয়নবাসীর কৃতজ্ঞতা প্রকাশ ॥ মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাছুলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আলাল ডাকাত নিহত হওয়ায় মিষ্টি মুখ করেছেন স্থানীয় লস্করপুর ইউনিয়নবাসী। এ ছাড়াও ইউনিয়নবাসী এ ঘটনায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোশ প্রকাশ করেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় নতুন বাজার এলাকায় এ মিষ্টি মুখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আলী মুন্সি, ইউপি সদস্য মোঃ ফজলুল হক, মোঃ মুখলেছুর রহমান, ঠিকাদার আব্দুল মতিন, মোবারক মিয়া, নুরুল আমিন মাষ্টার, মেন্দি মিয়া, আব্দুল মালেক, সালেক মিয়া প্রমূখ।
এ ব্যাপারে লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো জানান, গতকাল রাতে সুলতানশীর কুখ্যাত আলাল ডাকাত পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হওয়ায় এলাকাবাসী খুবই আনন্দিত। ইউনিয়নের অন্যান্য ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হাই জানান, নিহত আলাল ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ১৪টি ডাকাতির মামলা রয়েছে। গত ১৮ অক্টোবর গভীররাতে ইউনিয়নের উত্তর চরহামুয়া গ্রামের মিটুই মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তাছাড়া ইতিমধ্যে ওই এলাকার নোয়াবাদসহ অন্যন্য গ্রামে ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে আটক করে জনতা পুলিশে সোপর্দ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com