মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ১১ ভরি স্বর্ণ সহ দুই ছিনতাইকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০১৪
  • ৫৭০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ ছিনতায়ের ১১ ভরি স্বর্ণালঙ্কার ও স্বর্ণ মাপার যন্ত্রাংশ সহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে গতকাল শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকার একটি হোটেলের সামনে গাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। ধৃতরা হল বি-বাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিলন মিয়া (২৫) ও নুর আলীর ছেলে আহাদ মিয়া (৩০)।
গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি গাড়িতে তল্লাশী চালিয়ে উল্লেখিত পরিমাণ চোরাই স্বর্ণ সহ তাদেরকে আটক করে। আটককৃতরা পুলিশকে জানায়, তারা রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত স্বর্ণ ছিনতায়ের সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com